শিরোনাম :
নানা আয়োজনে চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন
Padma Sangbad
চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৮-০৯-২২)।। কেক কাটা, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর পৌরসভা জামে মসজিদে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, নির্বাহী প্রকৌশলী আয়ুব আলি বিশ্বাস, সচিব রেজাউল করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।।





















