চুয়াডাঙ্গা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে ডাকাতি: ভুয়া ডিবি পরিচয়ে ঘটনার মূল হোতা গ্রেফতার

Padma Sangbad
৯১

নারায়ণগঞ্জ জেলার বন্দরের নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভুয়া ডিবি পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

র‍্যাব-১১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জানুয়ারি গভীর রাতে বন্দরের পদুঘর ইনডোর বৈদ্যুতিক সাব স্টেশনে প্রায় ১২-১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। তারা ‘ডিবি’ লেখা পোশাক পরে নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে জিম্মি করে। পরে স্টেশনের মেইন গেট ও স্টোররুমের তালা কেটে বৈদ্যুতিক ট্রান্সফরমার, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার এক্সসরিজসহ সরকারি মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় অফিস কর্তৃপক্ষ প্রায় ১৫ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতির কথা জানায়।

ডাকাতির পর ১৮ জানুয়ারি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল মোমেন সরকার বন্দর থানায় মামলা দায়ের করেন (এফআইআর নং-২৩)। মামলার পরপরই র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে কাজ শুরু করে।

প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর যৌথ অভিযানে ১৮ এপ্রিল রাতে নরসিংদী জেলার মাধবদী থানার বিবিরকান্দি (পশ্চিমপাড়া) এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের নেতা মোঃ রুবেল মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত রুবেল মিয়াকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রমের ধারাবাহিকতায় র‍্যাব সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। চলতি মেয়াদে র‍্যাব-১১ চাঞ্চল্যকর অপরাধে জড়িত ৪৩ জন, হত্যা মামলায় ৬৩ জন, অস্ত্র মামলায় ৬ জন, মাদক মামলায় ২০৬ জন, অপহরণকারী ৩৫ জনসহ অন্যান্য অপরাধে ১৬৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে।।

আপডেট : ১২:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫