চুয়াডাঙ্গা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীসহ রেস্ট হাউজে ধরা খাওয়া ওসি! তদন্ত প্রতিবেদন জমা, দৌড়ঝাঁপে রক্ষা চেষ্টায় সাইফুল

Padma Sangbad
৮৪

নিজস্ব প্রতিবেদক, পদ্মা সংবাদ।।
যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে এক নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়া মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে। সিসিটিভি ফুটেজ, সাক্ষ্যগ্রহণ ও ঘটনাস্থল পরিদর্শনের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে তা জমা দিয়েছেন ঝিনাইদহ জেলা পুলিশের গঠিত তিন সদস্যের টিম।

এদিকে শুধু ওসি সাইফুলই নয়, বরং তাকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোরের ৭-৮ জন যুবকও তদন্তের আওতায় আসতে পারেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।

ঘটনার পেছনের গল্প: স্ত্রী নয়, ছিল বান্ধবী!

তদন্তে উঠে এসেছে, ৩০ জুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ওসি সাইফুল এক নারীকে নিয়ে যশোর পাউবো রেস্ট হাউজে ঢোকেন। ওই নারী তার স্ত্রী নন—এমনকি পরে তিনি নিজেই ওই নারীকে “বান্ধবী” হিসেবে পরিচয় দেন।
স্থানীয় একাধিক ব্যক্তি তাদের রেস্ট হাউজে দেখে সন্দেহ প্রকাশ করলে দ্রুত সেখানে একটি চক্র হাজির হয়। তারা দরজায় ধাক্কাধাক্কি শুরু করে, একপর্যায়ে দরজা খুলে দিলে ওসি বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে টেনে হেঁচড়ে আবার ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে অভিযোগ আছে, এই সময় ওসি সাইফুলের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা হয়।

গ্রামের কাগজে ফাঁস হওয়া ফুটেজে তোলপাড়

ঘটনার সময়কার ১ ঘণ্টা ১৩ মিনিটের সিসিটিভি ফুটেজ পৌঁছায় ‘গ্রামের কাগজ’ পত্রিকায়। ৬ জুলাই সংবাদটি প্রকাশের পর পুরো যশোর-ঝিনাইদহ অঞ্চলে হৈচৈ পড়ে যায়। চায়ের দোকান থেকে প্রশাসনিক মহল পর্যন্ত—সর্বত্র আলোচনায় উঠে আসে ওসি সাইফুল ও নারীসহ রেস্ট হাউজে ধরা পড়ার ঘটনাটি।
পরদিনই তাকে মহেশপুর থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

### **তদন্ত কমিটির কাজ ও পর্যবেক্ষণ**

ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বিপিএম-এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইমরান জাকারিয়ার নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। সদস্য হিসেবে ছিলেন কোটচাঁদপুর সার্কেল এএসপি মুন্না বিশ্বাস ও কোর্ট ইন্সপেক্টর।

তারা যশোর পানি উন্নয়ন বোর্ড অফিসে গিয়ে ফুটেজ সংগ্রহ করেন, নির্বাহী প্রকৌশলী পশাশ কুমার ব্যানার্জীসহ একাধিক কর্মচারী ও স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করেন। তদন্তে প্রমাণিত হয়—রেস্ট হাউজে অবস্থান, নারীর পরিচয় গোপন করা, চক্রের হস্তক্ষেপ এবং অর্থ লেনদেনের অভিযোগের বিষয়গুলো সত্য।

তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর ওসি সাইফুল ইসলাম নানামুখী তৎপরতা শুরু করেছেন। তিনি বিভিন্ন প্রভাবশালী মহলে দেন-দরবার করে সিনিয়রদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন বলে জানা গেছে। যশোরের বিভিন্ন মাধ্যমেও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন তিনি।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইমরান জাকারিয়া পদ্মা সংবাদকে জানিয়েছেন—তাদের তদন্ত শেষ হয়েছে এবং প্রতিবেদন জেলা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রয়োজনে যশোরের ওই চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

একজন দায়িত্বশীল থানার ওসির এমন কর্মকাণ্ড শুধু পুলিশ বাহিনীর নয়, সমাজের ভাবমূর্তির জন্যও চরম হুমকি। এখন দেখার পালা, আইনের চোখে কে আসলে দোষী আর কে শিকার।

আপডেট : ১২:৪৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫