চুয়াডাঙ্গা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ

Padma Sangbad
২১৮

অনলাইন ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ছুটির সময় ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ছুটির সময়ে মোবাইল ফোনে কোনো সন্দেহজনক আর্থিক লেনদেন হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন ছুটিতেও ইউটিলিটি বিল পরিশোধ সেবা স্বাভাবিক থাকবে। তবে এই সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর (ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার) বন্ধ থাকবে বলে।

এদিকে, নির্বাচনে অর্থের অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

গত রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমএফএস এবং এনপিএসবির আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে সোমবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টার জন্য মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমা নির্ধারণ করা হয়েছে।

আপডেট : ১১:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬