চুয়াডাঙ্গা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নূপুর দিল্লির মুখ্যমন্ত্রী মুখ, সাত মাসেই বিজেপিতে ফিরবেন, দাবি ওয়েইসির!

Padma Sangbad
১১৪

অনলাইন ডেস্ক।

নিলম্বিত নেত্রী নূপুর শর্মাকে আগামী ছয়-সাত মাসের মধ্যেই দলে ফেরাবে বিজেপি। শনিবার এমনই দাবি করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর দাবি, দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হবেন নূপুরই।

ওয়েইসির কথায়,নূপুর শর্মা দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। সেটাও সম্ভব। কারণ, যাঁরা সংখ্যালঘুদের আক্রমণ করে কথা বলেন, পরে তাঁদেরই বড় পদে তুলে আনে বিজেপি।

শনিবার হায়দরাবাদে ‘ইউনাইটেড অ্যাকশন ফোরাম’-এর সভা থেকে অতি সত্ত্বর নূপুর শর্মা এবং নবীন জিন্দলকে গ্রেফতারের দাবি ওঠে। সেখানে ওয়েইসি বলেন,নূপুর শর্মাকে আড়াল করতে চাইছে বিজেপি। তাঁর এমন বিতর্কিক মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী পদক্ষেপ করা উচিত। কিন্তু তিনি তো একটি শব্দও খরচ করলেন না! দিল্লির মুখ্যমন্ত্রী এবং দিল্লি পুলিশের কাছেও আমি ব্যবস্থা নিতে আর্জি জানাচ্ছি।’’ তাঁর আরও সংযোজন, একটা এফআইআরে কী হয়! কার্যকরী কোনও পদক্ষেপ করুক প্রশাসন। এখানেই থামেননি তিনি। ওয়েইসির কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিংবা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললে গ্রেফতার করা হয়। কিন্তু বিতর্কিত মন্তব্য করলে তেমনটা করা হয় না!

সুত্রঃ আনন্দ বাজার পত্রিকা।

আপডেট : ০৯:৩৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২