চুয়াডাঙ্গা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১

Padma Sangbad
৯১

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কবীর মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত জসীম উদ্দিন (৭০) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবীর মিয়া আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কাওপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া থেকে বরযাত্রী নিয়ে দুটি বাস ও একটি মাইক্রোবাস কনের সদর উপজেলার বনগাঁও গ্রামের উদ্দেশে রওনা হয়। কনের বাড়ির কাছাকাছি গিয়ে চুচুয়া নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা ৩৫-৪০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কবীর মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তিদের মধ্যে জসীম উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেল্পার পলাতক রয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপডেট : ১২:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫