চুয়াডাঙ্গা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পতাকা বৈঠকের পর ২২ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

Padma Sangbad
৭৪

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে একটি কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২২ জন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

বুধবার দুপুর পৌনে ১২টায় দর্শনা সীমান্তের মেইন পিলার ৭৬ নম্বরের কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার এবং বিএসএফ-৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২২ জন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। ফেরত আসা নাগরিকদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১২ জন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।।

আপডেট : ১২:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫