চুয়াডাঙ্গা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলক পলক ভাই আজকে তো হরতাল, জবাবে যা বললেন পলক

Padma Sangbad
৮৩

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপির অনেকেই গ্রেপ্তার আছেন। তাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় নিয়মিতই আদালতে নেওয়া হচ্ছে তাদের।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ১১ মন্ত্রীসহ ১৬ জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিন শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় এক গণমাধ্যমকর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই আজকে তো হরতাল।

এর প্রতি জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আমরা লড়াই চালাচ্ছি। আইনগত লড়াইও চালাব। ন্যায়ের পথে লড়াই চলবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয়।

এর মধ্যে ১১ মন্ত্রী হলেন- আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডা. দীপু মনি।

অন্যান্য আসামির মধ্যে আরও আছেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ জন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

আপডেট : ০১:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫