চুয়াডাঙ্গা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক পুলিশ সদস্যরা ‘সন্ত্রাসী বিবেচিত’ দেখামাত্রই গ্রেপ্তার

Padma Sangbad
১৫৩

বাংলাদেশ পুলিশের যেসব সদস্য এখনো পলাতক রয়েছেন, তাদের দেখামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
অন্তর্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীর ১৮৭ জন সদস্য কাজে যোগ না দিয়ে পলাতক রয়েছেন। তারা এখন সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবে এবং দেখামাত্রই তাদের গ্রেপ্তার করা হবে। অপরাধীদের ক্ষেত্রে যে আইন, তাদের ক্ষেত্রেও সেই আইন প্রয়োগ করা হবে।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। পুলিশের মধ্যে যে ট্রমা কাজ করছে, আমার কাছে এমন কিছু নাই যে দুই চারদিনে সেই অবস্থা থেকে বের করে আনব। বাস্তবতা হচ্ছে উন্নতি করেছে, আরও উন্নতি হবে।
দলীয় বিবেচনায় চাকরি পাওয়াদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার আমলে নিয়োগে ক্ষেত্রে কিছু মেধায় চাকরি পেয়েছে। এর বাইরে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সমন্বিত ডিসিশন আসতে হবে।

আপডেট : ০৩:২০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪