চুয়াডাঙ্গা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

Padma Sangbad
৭৯

অনলাইন ডেস্ক :পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় উথলী গ্রামের ব্রিজ মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন মিন্টা (৬৫) এবং মো. হামজা (৪৫)। তারা দুজনই মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিন্টা ও হামজা নিজেদের কৃষি কাজের জন্য ব্রিজ মাঠে যান। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা ৮-১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে দুই ভাইকে নির্মমভাবে আঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই মারা যান মো. হামজা। গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেন মিন্টাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

**পরিবারের অভিযোগ**

নিহতদের সেজ ভাই তোতা মিয়া অভিযোগ করে বলেন, একটি গরুর লেনদেন নিয়ে নিজামুদ্দিন খোকা নামে এক ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর আগেও একবার খোকার লোকজন হামজাকে কুপিয়েছিল, এবং সেই ঘটনায় মামলা চলমান ছিল। তিনি আরও বলেন, এই পুরোনো বিরোধের জেরেই দুই ভাইকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

নিহত মিন্টার স্ত্রী আকলিমা খাতুন বলেন, হত্যাকাণ্ডের পর নিজামুদ্দিন খোকা ও তার দুই ছেলে তাদের বাড়ির সামনে এসে প্রকাশ্যে হত্যার কথা জানিয়ে ভয় দেখিয়ে যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। নিহত দুই ভাইয়ের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুই ভাইয়ের এমন নির্মম হত্যাকাণ্ডে উথলী গ্রামজুড়ে শোক ও আতঙ্ক নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত এ ঘটনার বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

আপডেট : ১২:৫৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫