চুয়াডাঙ্গা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

Padma Sangbad
১৫৩

দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন. ‘প্রধান উপদেষ্টা এবং তাদের সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন অতিদ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে অতিদ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সেটার মধ্যদিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে।’

আজকে একজন উপদেষ্টা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছেন, আলাপ-আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা কোনোভাবেই একমত হবো না। আমরা পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না।’

প্রধান উপদেষ্টা কবে নাগাদ রোডম্যাপ ঘোষণা করবেন, ঠিক করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তারা ঠিক করবেন। তবে তারা সম্ভাব্য ১৫ তারিখের মধ্যেই উনারা কিছু একটা করবেন। ’

আপডেট : ১০:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫