চুয়াডাঙ্গা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি চুন্নু গ্রেপ্তার

Padma Sangbad
১১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি মোফাজ্জল হোসেন চুন্নু (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২১ মে) র‍্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ২১ মে বিকেলে ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে মোফাজ্জল হোসেন চুন্নুকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাসিন্দা এবং তালেব হোসেনের ছেলে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ এলাকার নুর মসজিদ রোডে একটি গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে নিহত লামিয়া আক্তার ফিজার (২১) পিতা বাদী হয়ে ৬ জানুয়ারি ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, লামিয়ার সঙ্গে আসাদুজ্জামান ওরফে মুন্নার ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই আসামি পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে লামিয়া প্রতিবাদ করলে তাকে নিয়মিত শারীরিকভাবে নির্যাতন করা হতো। স্বামীর পরকীয়ার বিচার চাইতে গিয়ে লামিয়া অন্য আসামিদের কাছ থেকেও মানসিক নির্যাতনের শিকার হন। পরিবারিকভাবে একাধিকবার শালিস হলেও আসাদুজ্জামান তার আচরণে পরিবর্তন আনেননি।

দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান জন্ম নেয়, যার বয়স বর্তমানে দুই বছর। সন্তান ও সংসারের ভবিষ্যৎ চিন্তা করে লামিয়া সবকিছু সহ্য করে যাচ্ছিলেন। কিন্তু পরকীয়ার প্রতিবাদ করায় অন্যান্য আসামিদের প্ররোচনায় তাকে নির্যাতন করে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

গত ২ জানুয়ারি নির্ধারিত সময়ে বাবার বাড়ি না পৌঁছানোয় লামিয়ার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। এদিন এক ব্যক্তি মোবাইল ফোনে তার চাচাকে জানায়, আসামিরা লামিয়াকে মারধর করে ঘরে আটকে রেখেছে। পরে সন্ধ্যায় লামিয়ার পরিবার নয়ামাটির এক বাড়িতে গিয়ে দেখেন, একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না ও গামছা পেঁচানো অবস্থায় লাশ ঝুলছে। মৃতদেহের গলায়, হাত এবং ঘাড়ে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন চুন্নুর বিরুদ্ধে গৃহবধূ হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।

আপডেট : ০৫:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫