চুয়াডাঙ্গা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফোর্বসের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনার নাম

Padma Sangbad
১০৪

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বসের ১০০ জন ক্ষমতাধর নারীর বার্ষিক তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন।
ফোর্বসের ১৮তম ক্ষমতাধর নারীদের বার্ষিক তালিকায় ৪০ জন সিইও, ১৯ জন বিশ্বনেতা, এবং এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো একজন ইমিউনোলজিস্ট এক নম্বর হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর ১৮তম বার্ষিক তালিকায় থাকা ব্যক্তিরা এসেছেন ৩০টি দেশ ও অঞ্চল থেকে এবং তারা অর্থ, প্রযুক্তি, রাজনীতি, জনহিতৈষণা, বিনোদন ও আরও নানা ক্ষেত্রে কর্মরত রয়েছেন।
মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় এক নম্বরে রয়েছেন মানবহিতৈষী ম্যাককেঞ্জি স্কট, দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি চতুর্থ মেয়াদে জয়ী হন, যা তার টানা তৃতীয় মেয়াদ এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়ী হয়।

আপডেট : ১১:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১