চুয়াডাঙ্গা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ২৪ হাজার ৯৬৪ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

Padma Sangbad
১০২

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার ৯৬৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সোমবার (২০ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২০ হাজার ৫৭৯ জন রয়েছেন। ৬৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি ফ্লাইট রয়েছে। চুক্তি অনুযায়ী এবার হজে সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ৫৪৫ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ জন হজযাত্রী বহন করবে।

বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবে এখন পর্যন্ত চারজন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও মহিলা একজন। তারা সবাই মক্কায় মারা গেছেন।

গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

আপডেট : ০১:১৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২