চুয়াডাঙ্গা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে হজে গেছেন ৪৪২৩৩ জন, মৃত্যু ৭

Padma Sangbad
৮১

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে গত ২৪ দিনে সৌদি আরবে গেছেন ৪৪ হাজার ২৩৩ জন। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪০ হাজার ৮৪৮ জন হজে গেছেন।

তাদের মধ্যে সর্বশেষ মঙ্গলবার মো. আব্দুল গফুর মিয়া নামে একজনের মৃত্যু হয়। ৬১ বছর বয়সী এই বৃদ্ধ টাঙ্গাইলের বাসিন্দা।

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৬০ হাজার বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১১৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবের উদ্দেশে হজযাত্রীদের শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট।

আপডেট : ১১:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২