চুয়াডাঙ্গা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

Padma Sangbad
৩৭

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান অর্থসচিব আব্দুর রউফ তালুকদার। আগামী ৪ জুলাই থেকে গভর্নর হিসেবে তার নিয়োগ কার্যকর হবে।

শনিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার এ প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।

বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষে দায়িত্ব নেবেন আব্দুর রউফ তালুকদার। ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে (বিসিএস ১৯৮৫ ব্যাচ) বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন রউফ তালুকদার। দীর্ঘ কর্মজীবনে তিনি শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।।

আপডেট : ০১:১৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২