চুয়াডাঙ্গা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে ক্যামেরা বসালো ভারত

Padma Sangbad
৫৩

অধিকতর নজরদারির জন্য ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৯৫টি স্মার্ট ক্যামেরা বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথ জানান, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত বরাবর চোরাচালান, অপরাধ এবং অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ ২৪টি এলাকায় এসব ক্যামেরা বসানো হয়েছে।

তিনি বলেন, ২০২১ সালে ওই এলাকার সীমান্ত বেড়ার আটটি ফাঁকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সীমান্তগুলোতেও বেড়া নির্মাণের কাজ চলছে। চলতি বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের সব অংশের বেড়া নির্মাণের কাজ শেষ করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, কালভার্টের (নালা) মতো ছোট স্থানের ফাঁকাগুলো ‍পূরণ করে দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকের কাজ শেষ। এ পর্যন্ত ৪৪টি নালা ও কালভার্ট লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

২০২১ সালে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ২২১ জনকে আটক করা হয়েছে বলেও এসময় জানান বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথ।

আপডেট : ১১:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২