চুয়াডাঙ্গা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

Padma Sangbad
১৬০

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকের টাকা না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে মো. সুমন (৩৪)। এ ঘটনায় সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।

সুমন হাজীগঞ্জের রান্ধুনীমুড়া গ্রামের কাজীমুদ্দিন ব্যাপারী বাড়ীর তাজুল ইসলামের ছেলে। মাদকাসক্ত সুমন এর আগেও মাদকের জন্য টাকা না পেয়ে স্বজনদের মারধরের ঘটনায় কারাভোগ করে।

জানা গেছে, কারাদন্ডপ্রাপ্ত আসামী সুমন মাদকাসক্ত হয়ে পড়ায় তাকে পরিবার থেকে চিকিৎসা করানো হয়। এরপরেও তিনি মাদক ছাড়েনি। ২০১৮ সালের ৩ জুন বিকেলে মাদকের জন্য টাকা না দেয়ায় নিজ বাড়ির মসজিদ সংলগ্ন খালের মধ্যে সুমন তার বাবা তাজুল ইসলামকে নৌকা থেকে কাঠ উঠানোর সময় হাতে থাকা ধারালো দা দিয়ে পেটে এবং পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই সময় বাড়ির লোকজন তাজুল ইসলামকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় তাজুল ইসলামের মেয়ে হালিমা বেগম পাখি বাদী হয়ে আপন ছোট ভাই সুমনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ১১ জুন পুলিশ আসামী সুমনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই সময়কার হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান চৌধুরী। তিনি মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর বেগম বলেন, মামলাটিতে গত প্রায় ৭ বছরে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামী তার অপরাধ স্বীকার করায় এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক আসামীর উপস্থিতিতে এই রায় দেন।

আপডেট : ০৮:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫