চুয়াডাঙ্গা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালুর নিচে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি

Padma Sangbad
৭৪

সিলেটে বালুর নিচ থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় শাড়িকাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে জেলার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-১৯ ব্যাটালিয়ন সিলেটের জকিগঞ্জ সুরাইঘাট বিওপির জওয়ানরা কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালায়। ওই সময় বালুভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। বালু বহনের অজুহাতে বালুচাপা দেওয়া ট্রাকভর্তি প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ধুতি ও থান কাপড় জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করা হয়। জব্দ হওয়া মালামালতামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কাজ চলছে।

আপডেট : ০৮:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪