চুয়াডাঙ্গা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দাঙ্গা হাঙ্গামা দেখে আঃলীগ ভীতু নয়ঃ জাহাঙ্গীর কবির নানক

Padma Sangbad
৯৪

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও নিরাপদে থাকা নিশ্চিত হয়েছে।

আঃলীগ সরকার দেশের মানুষের জন্য কাজ করেছে,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে,দেশ এগিয়ে যায়, উন্নয়ন হয়।

আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুটপাট হয়,হাওয়া ভবন তৈরী করে তারা দেশের সম্পদ লুটে বিদেশে পাচার করে।

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি, বিএনপি ক্ষমতায় এসে নিজেদের ছাড়া দেশের কোন উন্নয়ন করে নাই।

আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।
সকল সেবা এখন তৃনমুল পর্যায়ের মানুষদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

সন্ত্রাস, দুর্নীতি ও ক্ষুধামুক্ত দেশ গড়ার কারিগর, শেখ হাসিনার সরকার।

শহিদ এম মনসুর আলী ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর / জাতির ক্লান্তিলগ্নে বঙ্গবন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলে মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন শহীদ এম মনসুর আলী।

সিরাজগন্জের কাজিপুরে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতিকমপ্লেক্স” এর শুভ উদ্বোধন ও ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ০১ নভেম্বর/২০২২ মঙ্গলবার বিকালে কাজিপুর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাহাঙ্গীর কবির নানক।

তিনি আরও বলেন,
বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

বিএনপির দাঙ্গা হাঙ্গামা দেখে আঃলীগ ভীতু নয়, দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করার সক্ষমতা আঃলীগের আছে।

জনগণের দল আঃলীগ, জনগণের উপর ভিত্তি করে আঃলীগ প্রতিষ্ঠিত হয়েছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এস এম কামাল হোসেন, তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধী চক্র কারাবন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী প্রকৌশলী তানভীর শাকিল জয়।

তিনি গণতন্ত্র বিরোধী অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী অপশক্তির যে কোনো অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন করেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ।

এর আগে অতিথি বৃন্দ কাজিপুর স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উক্ত জনসভায় উপস্থিত ছিলেন জেলা আঃলীগের সহসভাপতি বিমল কুমার, কেন্দ্রীয় মহিলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগ, ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপডেট : ১০:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২