চুয়াডাঙ্গা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থী সরোয়ারের মনোনয়ন বাতিল

Padma Sangbad
৩৭

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বলে জানা গেছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন।

জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সরোয়ার আলমগীর ঋণ খেলাপি হওয়ার কারণে জামায়াত প্রার্থীর করা সেই আপিলটি মঞ্জুর করে ইসি। এর ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের দিনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের শুনানি ছিল আজ। এদিন সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিলআপিল শুনানি শুরু হয়।

আপডেট : ০২:৫৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬