চুয়াডাঙ্গা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ বার্তা নিয়ে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা

Padma Sangbad
১৭৯

অনলাইন ডেস্ক।।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুইদিনের সফরে ঢাকায় এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করবেন। বিজয় দিবসে রাষ্ট্রপতির সফর সামনে রেখে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি বৈঠক করবেন। আগামী বুধবার (৮ ডিসেম্বর) তিনি ঢাকা ছাড়বেন।এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন।

আপডেট : ১২:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১