চুয়াডাঙ্গা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে দুই কেজি সোনা জব্দ, আটক ১

Padma Sangbad
১৪৯

ভারতে পাচারের সময় বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের সোনার পাঁচটি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কদম আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে সোনার চালানসহ কদম আলীকে আটক করা হয়। তিনি পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
বিকেলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা কাঁচা বাজারে অবস্থান নেন। এসময় ওই পাচারকারী কাঁচাবাজার এলাকায় আসলে বিজিবি তাকে আটক করে। পরে তল্লাশি করে সোনার পাঁচটি বার জব্দ করে। যার ওজন দুই কেজি ৩৫০ গ্রাম। জব্দ সোনার বাজার মূল্য দুই কোটি ৩৮ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহ কমান্ডিং অফিসার মেজর ফারজিন ফাহিম জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।।

আপডেট : ১২:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪