চুয়াডাঙ্গা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় জাতীয় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

Padma Sangbad
৮৭

বেনাপোল প্রতিনিধি।।
ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার পলাতক আসামি বাগেরহাট জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খান কে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকার বাসিন্দা মুসলিম খানের ছেলে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য বেনাপোল ইমিগ্রেশনে গেলে ইমিগ্রেশন পুলিশ তার আচরণে সন্দেহ পায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সী জানান, “মনির হোসেন খান ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর তার পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি পুলিশের কালো তালিকাভুক্ত পলাতক আসামি।”

পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ায় বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আপডেট : ১২:৪৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫