চুয়াডাঙ্গা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেলগাছিতে ধর্মীয় অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Padma Sangbad
১০৭

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।

বেলগাছি গ্রামবাসীর উদ্যোগে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর বেলগাছি পুরাতন বাজারে এ সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মহান আল্লাহ তাআলার সম্পর্কে কটূ মন্তব্য ও পবিত্র কুরআনের আয়াতের অপব্যাখ্যার প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশের উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলগাছি ৯ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম শলোক। বক্তব্য রাখেন মালিতাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামীম, ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মামুন রেজা এবং মুফতি আশরাফ আলী।

বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যেকোনো অপচেষ্টা রোধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে হবে। শান্তিপূর্ণ এ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সার্বিকভাবে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় মর্যাদা রক্ষায় অটল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপডেট : ০১:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫