চুয়াডাঙ্গা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে ভিক্টোরিয়াতে বিক্ষোভ

Padma Sangbad
৩৯

চাঁদার দাবিতে রাজধানীর মিটফোর্ডে এক ব্যবসায়ীকে নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ’র শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে কলেজ’র সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মিছিলটি কলেজের মসজিদ গেট থেকে শুরু হয়ে হৃদয় বাংলাদেশ ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদী বক্তব্য প্রদান করা হয়।বিক্ষোভ মিছিল চলাকালে পুরো ক্যাম্পাসে মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী স্লোগানে।
‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘সন্ত্রাসীদের বিচার চাই’,‘নিরাপদ দেশ চাই’, ‘হত্যার বিরুদ্ধে এক হও এক হও’,
‘মিডফোর্ডে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘২৪-এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’—এমন অজস্র স্লোগানে মুখরিত হয় কলেজ প্রাঙ্গণ।

শান্তিপূর্ণ এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান পল্লব। তিনি বলেন, “এই হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং পুরো সমাজ ব্যবস্থার উপর আঘাত। জুলাই বিপ্লব হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু আজ আমরা দেখি নতুন করে অন্যায় মাথাচাড়া দিয়ে উঠেছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

তিনি আরও বলেন, “আমরা সন্ত্রাস, অনিয়ম ও হত্যা-নির্যাতনের বিরুদ্ধে অতীতে যেমন সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আজকের এই কর্মসূচি তারই প্রতিচ্ছবি।”

শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ করে ‘সন্ত্রাসমুক্ত বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপডেট : ১১:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫