শিরোনাম :
“দর্শনা সীমান্তে পাচারকালে দু’বাংলাদেশি নারী উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার”
Padma Sangbad
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারকালে দু’বাংলাদেশী নারীকে উদ্ধার করেছে বিজিবি। এক পাচারকারীকে আটক করেছে।
বিজিবি জানায়, আজ সোমবার ভোর রাত সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৫/৩ এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্জতী জয়নগর মাঠের মধ্যে হতে সীমা আক্তার (৩৪) ও সঙ্গীতা বৈরাগী (২০) কে উদ্ধার করে।
সীমা আক্তার ঢাকা দক্ষিণ সিটির মেরাদিয়া মধ্য পাড়ার শাহজাহান আলী মেয়ে। সঙ্গীতা বৈরাগী গোপালগঞ্জ জেলার কোটালী পাড়ার হাজরাবাড়ী গ্রামের তরানী বৈরাগীর মেয়ে।





















