চুয়াডাঙ্গা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাচার হওয়া ১৭ কিশোর কিশোরী বেনাপোল হয়ে দেশে ফিরলো

Padma Sangbad
৮৮

বেনাপোল প্রতিনিধি।।

ভারতে পাচারের শিকার ১৭ বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৭ আগস্ট ) বিকেল ৫ টায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে এদের বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয়।

এ সময় সেখানে কলকতায় নিযুক্ত বাংলাদেশ দুতাবাস ,উপজেলা সমাজ সেবা,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ১৭ জনের মধ্যে ৭ জন কিশোর, ১০ জন কিশোরী রয়েছে। এদের বাড়ি,,গোপালগঞ্জ বাগেরহাট, কিশোরগঞ্জ নড়াইল গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায়।

আইনি সহায়তা দিতে এদের সীমান্ত থেকে গ্রহন করেন, জাস্টিস অ্যান্ড কেয়ার, জাতীয় মহিলা আইনজিবী সমিতি ও রাইটস যশোরসহ ৩ টি এনজিও । দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল।

জানা যায়,পাচারের শিকার ১৭ জন বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার ও এনজিও প্রতিষ্ঠানগুলো। এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের বিভিন্ন হোম আশ্রয়ে ছিল। এদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। আটকের পর আইনি জটিলতায় এদের কারো কারো দুই থেকে তিন বছর ভারতের হোমে থাকতে হয়েছিল।পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে এরা দেশে ফেরার সুযোগ পায়।

যশোর জেলা মহিলা আইনজীবি সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, এদেরকে আমরা জিম্মায় নিয়ে তাদের নিজ বাড়িতে পুনর্বাসন করবো। তাদের যদি মামলা হয় বা আইনের সহাতায় প্রয়োজন হয় তা আমরা দেবো বলে তিনি জানান।

আপডেট : ০১:০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫