চুয়াডাঙ্গা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ফেরত যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আটক মা-ছেলে

Padma Sangbad
৭৩

অবৈধ অনুপ্রবেশের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ভারতীয় নাগরিক মা ও ছেলেকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি সদস্যরা।আজ মঙ্গলবার সকালে উপজেলার আব্দুল্লাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আটকরা হলেন- ভারতের ধলায় জেলার কমলপুর থানার জহুর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব এবং তার ছেলে অভি দাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে আখাউড়া উপজেলার আব্দুল্লাপুরের সীমান্ত পিলার ২০২২/৭-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের ভেতরে ভারতীয় নাগরিক মা ও ছেলেকে আটক করে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহল দল।

এরপর আটকদের জিজ্ঞাসাবাদে করলে জানা যায়, গত ০৭ দিন আগে তারা ভারতের মানবপাচারকারী দালাল মানিক দাসের সহযোগিতায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রবেশ করেন। এরপর তারা কিশোরগঞ্জ জেলায় তার (পান্না রানীর) শ্বশুর বাড়িতে অবস্থান করেন। আজ বাংলাদেশি মানবপাচারকারী দালাল মো. তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়ার সহায়তায় সীমান্ত পিলার- ২০২২/৭-এস এর কাছ দিয়ে ভারতে ফেরত যাচ্ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককালে পান্না রানীর কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র নম্বর-TKG0237875 পাওয়া যায়। এ ঘটনায় অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিক মা-ছেলে এবং মানবপাচারকারী দালাল পলাতক আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।

আপডেট : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪