চুয়াডাঙ্গা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচ আগামীকাল

Padma Sangbad
২১

মানে-গুণে এখন আর আগের অবস্থানে না থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সমর্থক বা আয়োজকদের রোমাঞ্চ কমেনি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল রোববার মুখোমুখি হবে যাচ্ছে দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই মহারণের দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। তবে দেশ দু’টির রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। তাই হাইব্রিড মডেলে রোহিত-কোহলিরা তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এমনকি টিম ইন্ডিয়া যদি ফাইনালে উঠে তাহলে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালও অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক পাকিস্তান। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মহারণটা মোহাম্মদ রিজওয়ানের দলের জন্য অলিখিত ফাইনালও বলা চলে। এই মহারণে হারলে আসর থেকে বিদায় ঘন্টা বেজে যাবে পাকিস্তানের। ম্যাচের দু’দিন আগেই দুবাইয়ে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।
অন্যদিকে বরাবরের মতো এবারও আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে ভারত। প্রথম ম্যাচের আগে দুবাই স্টেডিয়ামের মূল উইকেটেই অনুশীলনের সুযোগ পেয়েছে তারা। এই ব্যাপার নিয়ে চারদিকে চলছে সমালোচনা। মহারণের আগে আয়োজক পাকিস্তান সেই সুযোগ পায় কিনা সেটাই এখন দেখার ব্যাপার।
পাকিস্তান যে এই ম্যাচে তাদের বিধ্বংসী ওপেনার ফখর জামানকে পাচ্ছে না সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম ম্যাচেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় বলেই ফিল্ডিং করার সময় চোট পেয়ে টুর্নামেন্ট শেষ হয়ে যায় এই ৩৪ বছর বয়সী ওপেনারের। সেই জায়গায় সুযোগ পেয়েছেন আরেক প্রসিদ্ধ ওপেনার ইমাম উল হক।
ক্রিকেটের অন্যতম উত্তপ্ত এই প্রতিদ্বন্দ্বিতায়, ভারত এবং পাকিস্তান ১৩৫ বার একে অপরের মোকাবিলা করেছে। যেখানে পাকিস্তানের ৭৩টি জয়ের বিপরীতে ভারতের জয় ৫৭টি। অন্যদিকে পাঁচটি ম্যাচ ছিল ফলাফল শূন্য। তবে শেষ আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই জয় ভারতের।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের পাঁচ বার মুখোমুখি হয়েছে। এখানেও পাকিস্তান ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে, দুবাইয়ে এই দুই প্রতিদ্বন্দ্বির দু’বারের দেখায় শতভাগ জয় ভারতের।
পাকিস্তান সবশেষ ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।

আপডেট : ০১:০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫