চুয়াডাঙ্গা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরব নদে দুদিনের ব্যবধানে আরো একজনের মৃত্যুতে নানা গুঞ্জন

Padma Sangbad
৯২

দুইদিনের ব্যবধানে শানতলায় ভৈরবে ডুবে দুইজনের মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে। নদীর পাশের মানুষের অভিযোগ অতিরিক্ত কচুরিপানার কারণেই এমন ঘটনা ঘটছে। আবার অনেকে বলছেন কোনো রহস্য আছে কিনা ।

গত ১২ জুলাই শানতলা গ্রামের উজির আলীর ছেলে জিহাদ (১০) দুপুরে বন্ধুদের সাথে নদে গোসল করতে যায়। তারা ব্রীজের উপর থেকে লাফ দিয়ে সবাই গোসল করতে থাকে । লাফ দিয়ে শিশু জিহাদ আর উঠে আসেনা। পরে তার সহপাঠীদের চিৎকারে এলাকাবাসী এসে খোঁজাখুজি শুরু করে। না পেয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসের খবর দেয়। টানা দুইদিন উদ্ধার অভিযানের একপর্যায়ে পরদিন ১৩ জুলাই সকালে জিহাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে জিহাদের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারও শানতলায় ভৈরব নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাবেক সেনা সদস্য মধুসূদন নামের এক ব্যক্তি মারা গেছেন । জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশেই ভৈরব নদে মাছ ধরতে যান তিনি । এ সময় পা পিছলে পানিতে পড়ে যান মধুসূদন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মাত্র দুইদিনের মধ্যে একই গ্রামের দুইজন একই নদে ডুবে মারা যাওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। কেউ বলছে জ্বিন ভুতের কারণে এমন ঘটনা ঘটছে। আবার অনেকের মতে, বর্তমানে নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানার সৃষ্টি হয়েছে। এমন কচুরিপানা যে তার উপর দিয়েই হেটে চলার মত অবস্থা। তাদের মতে নদীতে নেমে কচুরিপানার তলে পড়ে আর উঠতে না পেরে মৃত্যুর ঘটনা ঘটছে।

শানতলা গ্রামের লিটন হোসেন জানান, বর্তমানে নদীতে প্রচুর পানির চাপ। সেই সাথে কচুরিপানা পরিষ্কার করা জরুরি হয়ে পড়েছে। আবার অনেকে মনে করেন নদীতে ব্যাপক সাবধানতার সাথে গোসল বা মাছ ধরতে হবে।

এদিকে, গত সোমবার বারোবাজার মাসলিয়া গ্রামের নাঈম হোসেন (৮) নামের এক শিশু গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এখনো তাকে উদ্ধার করা যায়নি । সচেতন মহলের অভিমত সর্তকতা অবলম্বন ছাড়া এধরনের দূঘটনা এড়ানো সম্ভব না।

আপডেট : ১২:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫