চুয়াডাঙ্গা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে না এসে বিএনপি ভুল করেছে: লিটন

Padma Sangbad
৯৯

অনলাইন ডেস্ক।

রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার সকাল ৯টায় রাজশাহী স্যাটেলাইট টাউন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি এই মন্তব্য করেন।

লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির অবশ্যই ভুল হয়েছে। তাদের নির্বাচনে অংশ নিতে হতো। সে ক্ষেত্রে তারা তাদের অবস্থান বুঝতে পারতো। আমরাও বুঝতে পারতাম। এ নির্বাচনটি প্রকৃত অর্থে ভালো হতো। তারা না এলে কিছু করার নেই। এরপরও বিএনপি ও জামাতের কাউন্সিলর প্রার্থী আছে। তারা ভোটারদের কেন্দ্রে আনবেন।

তিনি জানান, কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা হচ্ছে, সেটি সংশ্লিষ্ট কর্মকর্তারা সমাধান করবেন। ভোটের পরিবেশ সুন্দর। ভোটার উপস্থিতি ৬০ শতাংশের মতো হতে পারে।

রাজশাহী সিটিতে ১৫৫টি ভোটকেন্দ্রের এক হাজার ১৫৩টি ভোটকক্ষে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে এক লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ ভোটার। নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। রাজশাহীর সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, থাকছে সিসি ক্যামেরা।

আরও পড়ুন: দুই মহানগরের ভোট সিসি ক্যামেরায় দেখছে ইসি

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী চার জন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। বরিশাল সিটি নির্বাচনের পর ইসলামী আন্দোলন প্রার্থী নির্বাচন বয়কট করেছেন।

আপডেট : ১২:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩