চুয়াডাঙ্গা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোমরায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের পর আটক ৩

Padma Sangbad
৮০

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল অবৈধভাবে সীমান্ত অতিক্রমের পর তিনজন বাংলাদেশিকে আটক করেছে। গত ৩১ ডিসেম্বর রাতে সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা নারায়নগঞ্জ এবং সাতক্ষীরার অধিবাসী।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বিজিবি সদস্যরা খবর পান বাংলাদেশি কয়েকজন নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করবে। এর ভিত্তিতে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান করে। পরবর্তীতে রাত পৌনে ১২টার দিকে ওই তিনজন ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা আটক করেন। তাদের মধ্যে একজনের কাছ থেকে ২টি ভারতীয় পোকো মোবাইল উদ্ধার করা হয়।
আটকরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানান, তারা দুই মাস পূর্বে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ১১:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫