চুয়াডাঙ্গা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

Padma Sangbad
৯৩

মহেশপুরে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার রাতে নিয়মিত টহল পরিচালনাকালে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বরত এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম। তিনি জানান, উপজেলা নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বরত এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের ওপরে হাবিলদার মনিরুজ্জামান সিকদারের নেতৃত্বে এক ভারতীয় নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তি হুগলি চব্বিশ পরগনা জেলার মগরা থানার মগরা সুকান্তপল্লি গ্রামের রুপেশ্বর রায়ের ছেলে সজল রায় (৩৯)। তাকে পাসপোর্ট আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আপডেট : ১২:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫