চুয়াডাঙ্গা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের অবাধ কারবার চলছে উপশহর-বিরামপুর এলাকায়

Padma Sangbad
১৫৭

মাদকের অবাধ কারবার চলছে যশোরের শহরতলী বিরামপুর ও উপশহর এলাকায়। আর নেশায় বুদ হচ্ছে উঠতি যুবক, স্থানীয় স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ। এলাকার কমপক্ষে ৬০টি স্পটে কারবার চলছে। দুই এলাকায় মাদক ব্যবসার কথিত ডিলার রয়েছেন ১৫ জন।
অল্পদিনে টাকা কামানোর ব্রত নিয়ে ‘কোটিপতি’ হওয়ার আশায় অনেক নতুন মুখও যুক্ত হচ্ছে এই অনৈতিক কর্মকান্ডে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ভার্সনের মাদকে সয়লাব হয়ে গেছে এই অঞ্চল। দ্রুত পরিস্থিতি উত্তরণে এলাকায় জোরালো পুলিশি টহল ও জড়িতদের আটক দাবি করা হয়েছে।
এ পরিস্থিতি থেকে প্রতিকার পেতে সম্প্রতি স্থানীয়রা যশোরের জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর সম্বলিত অভিযোগও দিয়েছেন।
বিভিন্ন সূত্র থেকে তথ্য মিলেছে, উপশহর ও বিরামপুর এলাকায় কথিত ১৫ ডিলারের কাছ থেকে নিয়ে শতাধিক কারবারী দু’হাজারের বেশি মাদকসেবীর কাছে মাদক পৌঁছে দিচ্ছে। তারা বছরে প্রায় ৪০ লাখ টাকার উপরে মাদক বিক্রি করছে। মাদকের টাকা জোগাড় করতে নোশাখোররা জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, ডাকাতির মত অপরাধে। মাদক ব্যবসা ও সেবন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। অনেকবার মাদকবিরোধী প্রতিবাদ ও অভিযান চালানো হলেও প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মাদক ব্যবসায়ীদের কারণে এসব উদ্যোগ ব্যর্থ হয়েছে। সাধারণত খুচরা ব্যবসায়ীরা ধরা পড়লেও বড় ডিলাররা থেকে যাচ্ছে আটকের বাইরে।
বিরামপুর ও উপশহর মাদক সিন্ডিকেট মালামাল সংগ্রহে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে ছুটিপুর রোড, চৌগাছা রোড ও বেনাপোল রোড। অভিনব পন্থায় মাদক পৌঁছানো হয় ডিলারদের কাছে। পুলিশের টহল থাকা সত্ত্বেও পণ্যবাহী ট্রাক, ইঞ্জিনচালিত ভ্যান, সংবাদপত্র লেখা মোটরসাইকেল এবং প্রাইভেট কারে মাদক পরিবহন নির্বিঘ্নে চলছে। এছাড়া কিশোর ও নারীদেরও এই কাজে ব্যবহার করা হয়।
আরো তথ্য মিলেছে, রাত নামলেই মাদকসেবীদের ভিড় জমে কয়েকটি স্পটে। উঠতি যুবক, এমনকি ছাত্রদেরও এ ব্যবসায় ব্যবহার করা হচ্ছে। দৈনিক হাজিরায় নিয়োগ করা ৩০ জন প্রতি রাতে মাদক বিক্রি করে হিসেব বুঝিয়ে দিচ্ছে সিন্ডিকেট নেতাদের কাছে। এ সকল মাদক ডিলারদের কাছ থেকে মাসিক বেতনে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল ফেরি করে বিক্রি করে এমন আছে ২০ জন। প্রতিদিনের হিসাব রাত ৯ টার মধ্যে দিতে হয় ডিলারদের কাছে। রাত সাড়ে ৯টার মধ্যে মাদক বিক্রির সকল টাকা পৌঁছে যায় সিন্ডিকেট প্রধানের। মাদক কারবারীদের অনেকের নামে অস্ত্র মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে। মামলায় আদালত থেকে জামিন পেয়ে ফের করছে একই ব্যবসা।
এলাকার অনেক অভিভাবকের দাবি, এলাকায় যে হারে মাদক ব্যবসা বেড়েছে তাতে এলাকা ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোন উপায় নেয়। দ্রুত প্রশাসন যদি হস্তক্ষেপ না করে তাহলে এলাকার পরিবেশ আরো নষ্টের দিকে যাবে।
এদিকে এলাকার অবাধ মাদক কারবার নিয়ে যশোরে জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। গণস্বাক্ষর সম্বলিত অভিযোগে বলা হয়েছে, শহরতলীর বিরামপুর এলাকা এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাদক ব্যবসায়ীরা এ এলাকায় অবাধে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক ভারসাম্য নষ্ট করছে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে এ সমস্যার গভীরতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মাদকের এই সমস্যা সমাধানে কিছু পুলিশি অভিযান পরিচালিত হয়েছে এবং এর অংশ হিসেবে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে এই সাময়িক পদক্ষেপ যথেষ্ট নয়।
এলাকাবাসীর পক্ষে আরো বলা হয়েছে, মাদক কারবার বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকা থেকে এই সমস্যা চিরতরে নির্মূল করতে হবে। সেক্ষেত্রে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। মাদক কারবারের সাথে জড়িত ব্যক্তিদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার ও শান্তি নিশ্চিত করতে হবে। এলাকায় নিয়মিত নজরদারি বৃদ্ধি করাসহ মাদক বিরোধী জনসচেতনতা কর্মসূচি পরিচালনা করতে হবে।

আপডেট : ১২:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫