চুয়াডাঙ্গা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় চুয়াডাঙ্গায় এক নারীর যাবজ্জীবন

Padma Sangbad
৭০

চুয়াডাঙ্গায় মাদক মামলায় রাশিদা খাতুন (৬৪) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক হুমায়ুন কবির সরকার আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত রাশিদা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১লা আগস্ট সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া ফার্মপাড়ার রাশিদা খাতুনের বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার বসত ঘরের একটি স্টীলের বড় বাক্সে রক্ষিত প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় ৫০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের পরিদর্শক লাকিয়া খানম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান একই বছরের ১০ই সেপ্টেম্বর রাশিদা খাতুনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

৬ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিজ্ঞ বিচারক হুমায়ুন কবির সরকার আসামীর উপস্থিতিতে উল্লেখিত রায় ঘোষনা করেন।।

আপডেট : ১১:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩