চুয়াডাঙ্গা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগরে জনসচেতনতামূলক সভায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল সীমান্তে অবৈধ পুশইন বন্ধে কাজ করবে বিজিবি

Padma Sangbad
৬৪

মেহেরপুর সংবাদদাতা।।

সীমান্তে অবৈধ পুশইনসহ চোরাচালান, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার বন্ধে কঠোরভাবে কাজ করবে বিজিবি। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

শনিবার বিকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর আয়োজনে মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তে পুশইনসহ অবৈধ চোরাচালান, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সীমান্তে পুশইন বা চোরাচালান করা যেমন অপরাধ, তেমনি এ কাজে সহযোগিতা করাও সমান অপরাধ। তাই আমরা সবাইকে এসব কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। সীমান্ত এলাকায় কোনো অচেনা ব্যক্তি দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাতে হবে। তবেই বিজিবি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।

সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মাসুদ হায়দার, সহকারী পরিচালক এডি হায়দার আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, মুজিবনগর উপজেলা আনসার-ভিডিপি অফিসার জেসমিন সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমানসহ সীমান্তবর্তী সোনাপুর ও মাছপাড়া গ্রামের সাধারণ মানুষ।

আপডেট : ০১:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫