চুয়াডাঙ্গা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে খাবার ও বেলুন কিনে দেয়ার প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ, শরবত বিক্রেতা আটক

Padma Sangbad
৭৮

মুন্সিগঞ্জে খাবার ও বেলুন কিনে দেয়ার প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতা আলী চোকদার (৬৫) নামের অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা দায়ের হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সেকান্দর মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি পশ্চিম মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন।

ওসি আরও জানান, ভুক্তভোগী দুই শিশু (৮) ও (১০) তাদের পরিবারের সাথে পশ্চিম মুক্তারপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। গত ২ মার্চ দুপুর ৩টার দিকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া ঘরে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি ভুক্তভোগীদের বরাতে এলাকায় জানাজানি হলে গতকাল শুক্রবার (৭ মার্চ) রাতে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়।

ওসি জানান, আটককৃতের বিরুদ্ধে ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। ভুক্তভোগী দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

<1>

মুুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আলু পরিবহন বন্ধ
মুন্সিগঞ্জ, ৮ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় আলু পরিবহন কাজের কর্তৃত্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনার পর আলু পরিবহন কাজ বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ভাটি চকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, এসময় ২০ রাউন্ড গুলির শব্দ শোনা যায় এবং আতঙ্ক তৈরি করতে প্রায় ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন বিষয় নিয়ে ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের আব্দুল মালেকের ছেলে রমজান গ্রুপের সাথে হোগলাকান্দির লালু-সৈকত গ্রুপের বিরোধ ছিল। রাজনৈতিক কারণে দীর্ঘদিন রমজান এলাকার বাহিরে ছিল। সম্প্রতি সে এলাকায় ফিরে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। চলমান আলু উত্তোলন মৌসুমে ট্রাক্টরে আলু পরিবহন কাজের কর্তৃত্ব নিয়ে সম্প্রতি দ্বন্দ্বে জড়ায় উভয়পক্ষ। অন্যান্য বছরের মতো এবারও লালু-সৈকত গ্রুপের লোকজন একচ্ছত্রভাবে ট্রাক্টরে আলু পরিবহনের কাজ করতে চাইলে সেখানে রমজান বাঁধা দেয়।

শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন ভাটি চকে কৃষকের জমি থেকে লালু-সৈকত গ্রুপের লোকজন তাদের ট্রাক্টরে আলুর বস্তা লোড করার সময় সেখানে রমজানসহ তার গ্রুপের লোকজন বাঁধা দিয়েছেন বলে অভিযোগ। এ সময় আতঙ্ক তৈরি করতে প্রথমে প্রায় ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে রাত ১২টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ২০ রাউন্ডের মতো গুলিবর্ষণ করা হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কৃষক আব্দুল আলী বলেন, ‌‘এই চকে আলু পরিবহনের কাজে অন্য কোনো লোক আসতে পারে না, শুধুমাত্র একটি পক্ষই দীর্ঘদিন ধরে এই কাজটি করছে। স্বাভাবিকের চাইতে অন্তত বস্তা প্রতি ১৫ টাকা বেশি দিয়ে আমাদের আলু পরিবহনের কাজটি করতে হয়। এ কাজে অনেক লাভ হয় বিধায় আলু পরিবহনের কর্তৃত্ব নিয়ে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এখন আপাতত আলু পরিবহনের কাজ বন্ধ। দ্রুত অবস্থার উন্নতি না ঘটলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে।’

স্থানীয় কৃষক মোকাররম হোসেন বলেন, ‘উভয় পক্ষের দ্বন্দ্বের কারণে আলু পরিবহনের কাজ আপাতত বন্ধ। ভয়ে কেউ ট্রাক্টর নিয়ে আলু পরিবহনের কাজ করতে আসছে না। আমাদের উত্তোলিত আলু জমিতে পড়ে আছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে রমজান এবং লালুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, সকালে খবর পেয়েছি। জড়িতদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। কৃষক যাতে নির্বিঘ্নে তাদের উত্তোলিত আলু পরিবহন করতে পারে আমরা সেই ব্যবস্থা করছে।

আপডেট : ০৪:৪০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫