চুয়াডাঙ্গা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে থানায় তাণ্ডবের ঘটনায় মামলা: গ্রেপ্তার দুই, ৯০ লাখ টাকা ক্ষতি দাবি

Padma Sangbad
১৩৯

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৬০ জনকে আসামি করে মামলা রুজু হয়েছে।

বুধবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক এসআই রোজিনা খাতুন বাদী হয়ে সিরাজদিখান থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় ১০ জনের নাম উল্লেখ ও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া ভাঙচুরের কারনে ৯০ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। একই সঙ্গে হামলায় ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে থানায় হামলা-ভাঙচুরে জড়িত ২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সিংপাড়া গ্রামের মো. সেন্টু ওরফে গরম সেন্টু (৫৩) ও আরিগাঁও গ্রামের মো. মাহিম বেপারী (২৭)।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিখোঁজ স্কুল ছাত্রের রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে মানববন্ধন থেকে অতর্কিতভাবে সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসময় থানার ডিউটি অফিসারের কক্ষসহ থানা ভবনটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এসময় পুলিশের দু’টি পিকআপ ও ৩ টি প্রাইভেটকার ভাঙচুর চালানো হয়।

আপডেট : ১১:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫