চুয়াডাঙ্গা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশীকে ফেরৎ

Padma Sangbad
১৫০

নিজস্ব প্রতিনিধি ।।
মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশীকে ফেরৎ
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্য পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু, পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশীকে ফেরৎ পাঠিয়েছে বিএসএফ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে ১২ টা পর্যন্ত ৬ বিজিবি এবং ১৬১ বি এস এফ এর কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীকে ফেরৎ দেন তারা।

আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫ এর নিকট নোম্যান্সল্যান্ডের কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয় । ফেরৎ আসা সবাই খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।

শুক্রবার বিকাল তিনটার সময় ৬ বিজিবির চুয়াডাঙ্গা সেক্টর কমান্ডার থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে এসব বাংলাদেশী দীর্ঘদিন যাবৎ বসবাস করছিলেন। এসব বাংলাদেশীকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫