চুয়াডাঙ্গা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

Padma Sangbad
১৫৪

হেরোইন রাখার অভিযোগ শাহারুল এবং চঞ্চল নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মনজুরুল ইমাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত শাহরুল ইসলাম গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের পঞ্চাতন শেখের ছেলে ও চঞ্চল হোসেন মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের আনিসুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন মেহেরপুর ডিবি’র এস আই শেখ আশরাফুল ইসলামের নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে মেহেরপুরের সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি গলি থেকে শাহারুল ইসলাম, চঞ্চল হোসেন এবং শাব্দুল হোসেনের নামের ৩ জনকে আটক করেন।

ওই সময় শাহারুল ইসলামের প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের ১০ গ্রাম হিরোইন এবং চঞ্চল হোসেনের গেঞ্জির পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ঐ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ৮ (গ) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং মেহেরপুর সদর থানা ৮। সেসন ২১২/২৩। জি আর নং ৫৬।

পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।

এতে শাহারুল ইসলাম এবং চঞ্চল হোসেন দোষী প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ২০ হাজার টাকা করে জরিমান অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি আসাদুজ্জামান এবং আসামি শাহারুলের পক্ষে সেলিম রেজা কল্লোল ও চঞ্চলের পক্ষে আলম হোসেন কৌশুলী ছিলেন।

আপডেট : ০২:০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪