চুয়াডাঙ্গা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্ত দিয়ে ৩ নারীসহ ৪ জন পুশ ব্যাক

Padma Sangbad
৯৩

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসার পর দারিয়াপুর গ্রাম থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন, যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের তাহাজ্জেল হোসেন (৩৫), মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের তৃপ্তি বারুরী (৩৫) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের সুলতা সরকার (৪২) ও শ্যামনগর উপজেলার কেতলা গ্রামের মনোয়ারা (৩৫)।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তিন নারীসহ চার জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। কাঁটাতারের বেড়া পার হয়ে তারা গন্তব্যে যাওয়ার লক্ষ্যে একটি বাড়িতে উঠে। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়। তারা বাংলাদেশী হিসেবে দাবি করে নাম ঠিকানা দিয়েছে। পরিচয় যাচাই করে সঠিক পেলে পরিবারের কাছে প্রেরণ করা হবে।

আপডেট : ০১:৩৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫