চুয়াডাঙ্গা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরবোর্ডে এসএসসির নতুন রুটিন প্রকাশ, পেছাল একটি পরীক্ষা

Padma Sangbad
২৬০

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের একটি পরীক্ষার তারিখ পিছানো হয়েছে।
আজ বুধবার ( ১৯ মার্চ) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে নতুন এই রুটিন প্রকাশ করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন স্বাক্ষরিত নতুন এ সূচিতে একটি পলক্ষিা একদিন ফিছানো হয়েছে।
এর আগে এই পরীক্ষা ২০ এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নানা আলোচনার পর শিক্ষা বোর্ড গণিতের পরীক্ষা পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করল। গণিত পরীক্ষার তারিখ এক দিন পেছানো হয়েছে। ২০ এপ্রিলের পরিবর্তে এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোরর্ডসহ অন্য বোর্ডেও একই রুটির প্রকাশ হয়েছে আজ। প্রকাশিত নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে ১৩ মে। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা।
পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

আপডেট : ১১:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫