চুয়াডাঙ্গা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের তরিকুল হত্যা মামলার ৫ আসামি আটক, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

Padma Sangbad
৮৫

যশোরের অভয়নগরের আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মিন্টু গাজী, মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের হাসানুর রহমান, অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বিল্লাল হোসেন খাঁ, একই গ্রামের আবু হুরায়রা,এবং মেহেদী হাসান হৃদয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুলাই যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর মিন্টু গাজী তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল খাঁ তা মেহেদী হাসান হৃদয়ের কাছে পৌঁছে দেয়। মেহেদীর দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘর থেকে হত্যায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।ঘটনার বিষয়ে অভয়নগর থানায় পৃথক একটি অস্ত্র মামলা করা হয়েছে।

আপডেট : ১১:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫