চুয়াডাঙ্গা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের

Padma Sangbad
৮৯

যশোরে নগদের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ড্রাইভার সাজু চক্রের সাতজন ছাড়াও তাদের পেছনে আর কেউ আছে কিনা সে ব্যাপারে অভিযান ও তদন্ত চলমান রেখেছে পুলিশ। বিশেষ করে নগদ কোম্পানির কেউ জড়িত কিনা এনিয়ে জোরালো তদন্ত হচ্ছে। এছাড়া ওই ঘটনায় আটক পোস্ট অফিস পাড়ার ড্রাইভার সাজুর বিরুদ্ধে এসেছে ছিনতাইয়ের আরো অভিযোগ।
নগদের টাকা ছিনতাই ঘটনার কয়েকদিন আগেও খোদ যশোর শহরের প্রাণকেন্দ্র থেকেও তিনি কয়েকজনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ছিনতাই সংঘটিত করেছেন বলে তথ্য পাওয়া গেছে। নগদের টাকা ছিনতাই ঘটনায় ছয় সহযোগীসহ ছিনতাইকারী সাজু গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার পর তার ছবি দেখে এমন অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।
গত ১৭ জুন সকালে যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা মোড়ে প্রকাশ্যে রাস্তায় নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়। নগদ যশোরের ম্যানেজার রবিউল ইসলাম ও প্রাইভেট কারের ড্রাইভার মোহাম্মদ সাজুর এলোমেলো বক্তব্যে সন্দেহে হলে রাতে রবিউল ইসলামসহ চারজনকে হেফাজতে নেয় যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি। এরপর হেফাজতে নেওয়াদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ড্রাইভার সাজু স্বীকার করেন প্রতিদিন লাখ লাখ টাকা আনা নেয়া করতে গিয়েই তার লোভ তৈরি হয় এবং এ ছিনতাই পরিকল্পনা সাজান তিনি। তিনি তার পরিকল্পনা বাস্তবায়নে আরো ছয় সহযোগীকে সাথে নেন। একে একে আটক করা হয় ড্রাইভার ইউসুফ আলী সাজু, ঝিকরগাছার বাকড়া দিনগানা গামের রনিগাজী, খোষালনগর গ্রামের সাগর হোসেন, বাকড়া দিকদানা গ্রামের সুজন ইসলাম, খোষালনগরের সোহেল রানা, বাকড়া দিকদানার ইমাদুল গাজী ও একই গ্রামের নাসিম গাজীকে। আর বেরিয়ে আসে ছিনতাইয়ের মূল রহস্য।
এদিকে, গোয়েন্দা পুলিশ ড্রাইভার সাজুসহ ছয়জনকে আটকের পর তাদের ছবি পত্রিকার অনলাইন ও সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছিনতাইয়ের আরো তথ্য এসেছে গ্রামের কাগজে। আর সাজু এর আগে গত ১১ জুন আরো একটি ছিনতাই করেছেন এমন অভিযোগ করেছেন কয়েকজন। আরো কয়েকজনকে সাথে নিয়ে এই অপকান্ড করেন তিনি।
ওই দিন যশোরের নীলগঞ্জের মোল্লা অবায়দুর রহমান দাড়াটানা এলাকা থেকে নীলগঞ্জের উদ্দেশে রিকশায় ওঠেন। পথে শহরের সিটি ব্যাংক গাড়িখানা রোড সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন অজ্ঞাতনামা যুবক তার রিকশার গতিরোধ করেন। দুর্বৃত্তরা তাকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর দুর্বৃত্তরা চাকু ঠেকিয়ে তার কাছ থেকে নয় হাজার টাকা ছিনিয়ে নেন। ঘটনার পরে ঘটনাস্থল এলাকার কয়েকটি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে রাখেন ভুক্তভোগী মোল্লা অবায়দুর রহমান। ১৮ জুন নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই ও ৩২ লাখ টাকা উদ্ধার ঘটনায় আটক পোস্ট অফিস পাড়ার ড্র্ইাভার সাজুর ছবি দেখে চিনে ফেলেন মোল্লা অবায়দুর।
তিনি গ্রামের কাগজ দপ্তরে সিসি ক্যামেরার কয়েকটি ফুটেজ সরবাহ করেন এবং জানান এই সাজুই তার টাকা ছিনিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যান। ওই ঘটনার দিন তিনি থানায় একটি অভিযোগও করেন অজ্ঞাতদের বিরুদ্ধে। তিনি সাজুকে তার ওই ছিনতাই ঘটনায় আটক দেখিয়ে কঠোর শাস্তি দাবি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানিয়েছেন মূলত নগদের টাকা ছিনতাই হয়েছিল ৩৫ লাখ। আর এ ঘটনায় আটক সাজু চক্রের কাছ থেকে ৩২ লাখ টাকা উদ্ধার হয়। রাজুসহ তার চক্রের ওই সাতজন ছাড়াও অন্য কেউ নেপথ্যে আছে কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে। এমনকি নগদের যশোরের ডিস্টিবিউটরদের কেউ এ ঘটনার সাথে সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আর আটক সাজুসহ অন্যদের বিরুদ্ধে আরো কোনো অভিযোগ আছে কিনা, অন্য কোনো অপরাধমূলক ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আপডেট : ১১:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫