চুয়াডাঙ্গা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ঘের থেকে পিস্তল-গুলি উদ্ধার

Padma Sangbad
৮৪

যশোরের ঝিকরগাছা বাঁকড়ায় পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ছয়টায় বাঁকড়া ইউনিয়নের দিগদানা নগর গ্রামে আকবর আলীর (৬০), মাছ চাষের ঘের থেকে একটি শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো একটি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি বাঁকড়াপুলিশ তদন্ত কেন্দ্র অবগত হলে তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তল, ম্যাগাজিন এবং গুলি পুলিশ হেফাজতে নেন।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, আকবর আলী তার ১ বিঘা পরিমাণ পুকুরে পানি শুকিয়ে দিয়ে মাছ ধরা শুরু করেন। সারাদিন পানিসেচ ও মাছ ধরার পর সন্ধায় সিয়াম হোসেন (১২),এর নজরে আসে একটি কাদায় মোড়ানো শপিং ব্যাগ। পরে কৌতুহল বশত ব্যাগটি খুলে তার মধ্যে অস্ত্রটি দেখতে পেয়ে সবাইকে ডাকেন। এরপর বাঁকড়া তদন্ত কেন্দ্রকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তল, গুলি পুলিশ হেফাজতে নেন। আকবর আলীর মাছের ঘেরটি বাঁকড়া – মাঠশিয়া ভায়া নগর দিগদানা পাকা সড়কের পাশে অবস্থিত।
ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, পিস্তল, ম্যাগাজিন ও গুলিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

আপডেট : ১২:০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫