চুয়াডাঙ্গা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সাত বছরের শিশুকে চারদিন ধর্ষণের অভিযোগ

Padma Sangbad
৭৮

যশোরের শার্শার বাগআঁচড়ায় দশ টাকায় লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫)নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় ওই শিশুর মা একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ধর্ষণকারী সিরাজুল ইসলাম বাগআঁচড়া উজ্জ্বলপাড়ার বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।
শিশুটির মা জানান, তার স্বামী ভ্যান চালান আর তিনি গৃহপরিচারিকার কাজ করেন। তারা দুজন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। তাদের বাড়িতে না থাকার সুযোগে ও লম্পট সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ আত্মীয়ের বাড়িতে অবস্থান করায় প্রায় চারদিন তার মেয়েকে নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে।
বিষয়টি তার ছোট মেয়ে দেখে তাকে জানানোর পর তিনি স্থানীয় মুরব্বিদেরকে বিষয়টি অবহিত করেন। কিন্তু, কোনো ফল না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা রুজু করা হবে। একইসাথে ধর্ষক সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপডেট : ১২:৩৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫