চুয়াডাঙ্গা ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে স্ত্রীকে নিয়ে মারামারি: দুই স্বামীর জামিন মঞ্জুর

Padma Sangbad
৮৯

যশোর,প্রতিনিধি: প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে দুই স্বামীর হাতাহাতি ও মারামারির ঘটনায় আটক হওয়া দু’জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল জামিন আবেদনের শুনানি শেষে তাদের জামিন প্রদান করেন। এর আগে মঙ্গলবার দুপুরে যশোর কোতোয়ালি থানায় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

জানা যায়, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে তার স্ত্রী সীমার ৩৬ বছরের সংসার এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু সম্প্রতি সীমা ফরিদপুর সদরের পলাশ কুণ্ডুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং ভারতে গিয়ে তাকে বিয়ে করেন। মঙ্গলবার যশোর শহরের একটি হোটেল থেকে পুলিশ সীমা এবং তার দ্বিতীয় স্বামী পলাশকে কোতোয়ালি থানায় নিয়ে আসে।

থানায় উপস্থিত হওয়ার পর সীমার দুই স্বামী—বিকাশ অধিকারী ও পলাশ কুণ্ডুর মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরে মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিকাশ ও পলাশকে ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করে। বিচারক প্রথমে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে, বুধবার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর বিচারক ওই দুইজনের জামিন মঞ্জুর করেন।

আপডেট : ১২:৫২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫