চুয়াডাঙ্গা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে হবু স্ত্রীকে ঘুরতে নিয়ে অশ্লীল ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

Padma Sangbad
১৬০

যশোরে এক তরুণীকে ঘুরতে নিয়ে গিয়ে কৌশলে ড্রেসিং রুমে আপত্তিকর ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আসামি করা হয়েছে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার লোকমান হোসেন গাজীর ছেলে তামিম হোসেনকে।

প্রথমে ভুক্তভোগী ওই তরুণী খুলনার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন গত ১০ জুলাই। সাইবার আদালত মামলাটি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দেয়। এরপর আদালতের নির্দেশে শনিবার কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার এজাহারে বারান্দীপাড়া কদমতলার বাসিন্দা ওই তরুণী জানান, তার বাবা একজন তরুণ শিল্পপতি। অন্যদিকে, তামিম একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী। ২০২৪ সালে একজন ঘটকের মাধ্যমে তামিমের পরিবার তাদের কাছে বিয়ের প্রস্তাব দেয়, যা তার বাবা গ্রহণ করেন। গত ৭ জুন তামিম তাকে কাপড় কিনে দেওয়ার কথা বলে শহরের একটি শপিং মলে নিয়ে যায়। সেখানে ড্রেসিং রুমে কৌশলে আপত্তিকর ছবি তোলে এবং পরে বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে আরও কিছু ছবি তোলে।

তরুণী বিষয়টি তার পরিবারকে জানালে তারা বিয়ে দিতে অস্বীকার করেন। এরপর থেকে তামিম নানা ধরনের হুমকি দিতে থাকে। এরই মধ্যে গত ২৬ জুন এক অস্ট্রেলীয়ান এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে তার বিয়ে হয়। বিষয়টি জানতে পেরে পরদিন রাতে তামিম তরুণীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ ঘটনায় থানায় মামলাও হয়।

তরুণীর অভিযোগ, ২৭ জুন রাতে বিভিন্ন সময় তামিম বিভিন্ন ফেক ফেসবুক আইডির মাধ্যমে তাকে ও তার পরিবারকে হয়রানি করতে থাকে। সে ম্যাসেঞ্জার, টিকটকসহ বিভিন্ন মাধ্যমে আপত্তিকর ছবি ও লেখালেখি ছড়িয়ে দিতে থাকে এবং অর্থ দাবি করে। এমনকি তার স্বামী, শ্বশুর ও ননদের ফেসবুক অ্যাকাউন্টেও এসব ছবি পাঠিয়ে দেয়। এজাহারে তরুণী উল্লেখ করেন, তামিম এসব অপকর্মের মাধ্যমে তার দাম্পত্য জীবন নষ্ট করার চেষ্টা করছে।

আপডেট : ১২:১৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫