চুয়াডাঙ্গা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়

Padma Sangbad
১০৪

যশোর প্রতিনিধি।।
যশোরে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রটি সাধারণ মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে, এরপর তাদের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায় করত। এই ঘটনায় একজন ব্যবসায়ী তাদের শিকার হন এবং পরে পুলিশের সহায়তায় তিনি মুক্তি পান।

আটককৃতরা হলেন শরিফুল ইসলাম, কালু, সুলতান ওরফে শান্ত, শারমিন, এবং রোজিনা আক্তার রূপা। এদের মধ্যে প্রধান অভিযুক্ত মিরাজ শিকদার পলাতক রয়েছে।

জানা যায়, আটককৃত শারমিন প্রায় এক মাস আগে এক কসমেটিকস ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে নিয়মিত ফোনে কথা হতো। এক পর্যায়ে শারমিন ওই ব্যবসায়ীকে যশোরে দেখা করতে বলেন। নির্ধারিত দিনে ব্যবসায়ী ঘটনাস্থলে পৌঁছালে শারমিন ও তার সহযোগী রোজিনা তাকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা চক্রের সদস্যরা তাকে মারধর করে। এরপর তারা শারমিনের সঙ্গে ওই ব্যবসায়ীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ব্যবসায়ীর ভাগ্নেকে ফোন করে কান্নার আওয়াজ শুনিয়ে মুক্তিপণের টাকা পাঠাতে চাপ দেওয়া হয়। এরপর তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। গোয়েন্দা পুলিশের একটি দল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং বিকাশ নম্বর ট্র্যাক করে চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করে। ৫০ হাজার টাকা পাঠানোর পর টাকা তুলতে আসা শরিফুল ও কালুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদেরও আটক করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধ করে আসছে। তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং পলাতক মিরাজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটককৃতদের আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করেন এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, অতীতে চৌগাছা থানার এক সাবেক পুলিশ কর্মকর্তা এই চক্রের সদস্য শারমিনের ফাঁদে পড়েছিলেন। সেই ঘটনার পর তাকে থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আপডেট : ১২:৪৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫